ওষুধ কিনে ফেরার পথে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলায় ওষুধ কিনে বাড়িতে ফেরার পথে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টায় গাংনী পৌর শহরে রাজা ক্লিনিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম জিল্লুর রহমান (৫০)। তিনি গাংনীর জোড়পুকুরিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গাংনী পৌর শহরের রাজা ক্লিনিক মোড়ের একটি হোমিওপ্যাথির দোকান থেকে ওষুধ কিনে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ওঠেন জিল্লুর রহমান। এ সময় যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে।