ওসমানী বিমানবন্দরে ১৬টি সোনার বার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস ১ কেজি ৮৭২ গ্রাম ওজনের ১৬টি সোনার বার উদ্ধার করেছে। গতকাল শনিবার বেলা ১১টায় দুবাই থেকে বিমানের বিজি ০৫২ ফ্লাইট থেকে যাত্রীর আসনের ওপরের কেবিন থেকে সোনা উদ্ধার করা হয়।

বিমানবন্দর কাস্টমস জানায়, বর্তমান বাজারদর অনুযায়ী সোনার দাম প্রায় ৮৫ লাখ টাকা। সোনার বাহক কাউকে পাওয়া যায়নি। এর আগে গত ১৭ নভেম্বর যাত্রীর আসনের নিচ থেকে ফেলে রাখা অবস্থায় নয় কেজি সোনা উদ্ধার করা হয়েছিল। ওই সোনার বাহকও পাওয়া যায়নি।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসাইন প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানে তল্লাশি চালিয়ে যাত্রী আসনের ওপরে হাতব্যাগ রাখার কেবিনের মধ্যে কাগজে মোড়ানো অবস্থায় সোনা পাওয়া যায়।