কক্সবাজার সরকারি কলেজে প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২২তম মৃত্যুবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ স আ ম শামসুল হুদা চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সভা ৭ সেপ্টেম্বর দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী। বক্তব্য দেন কলেজের শিক্ষক মো. গিয়াস উদ্দিন, কামরুল আহসান, মো. নুরুল আলম, শামসুল ইসলাম, শেখ দিদারুল আলম, নেছারুল হক প্রমুখ। পরে কলেজ মসজিদে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা সুলতান আহমদ। —কক্সবাজার অফিস