কক্সবাজারবাণী সম্পাদক কারাগারে
কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজারবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফা খানকে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে।
কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহিউদ্দিন মুরাদ মঙ্গলবার বিকেলে ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশের অপরাধে তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।
গত ২৩ জানুয়ারি কক্সবাজারবাণী পত্রিকায় কক্সবাজারে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবদুল কুদ্দুসের বিরুদ্ধে ‘ইয়াবা ও অপরাধসাম্রাজ্যে এক আবদুল কুদ্দুস রানা’ শিরোনামে ভিত্তিহীন ও মানহানিকর প্রতিবেদন প্রকাশিত হয়।
এই ঘটনায় আবদুল কুদ্দুস বাদী হয়ে গত ২৮ জানুয়ারি কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ফরিদুল মোস্তফার বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। গত মঙ্গলবার আদালতের বিচারক মো. মহিউদ্দিন মুরাদ ভুঁইয়া অপরাধ প্রমাণিত হওয়ায় ফরিদুলকে ছয় মাসের স্বশ্রম কারাদণ্ড দেন।