কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতে ভ্রমণে আসা দেশি-বিদেশি পর্যটকের নিরাপত্তায় কাজ করবে ট্যুরিস্ট পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে আনুষ্ঠানিকভাবে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম শুরু করা হয়েছে।
সমুদ্রসৈকতসহ দর্শনীয় স্থানগুলোতে পর্যটকের নিরাপত্তায় একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ৮২ জন ট্যুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করছেন।
গতকালের ট্যুরিস্ট পুলিশের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজারের পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, ঈদের পরদিন থেকে সৈকতে টানা নয় দিনের ছুটি কাটাতে অন্তত দেড় লাখ পর্যটকের সমাগম ঘটবে। তখন বিপুলসংখ্যক পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে আগের ৩০ জন ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি অতিরিক্ত আরও ৫২ সদস্য কাজ করবেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুন নাহার, সহকারী পুলিশ সুপার রেজাউল করিম, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ওসি এ এস আজাদ প্রমুখ।