কক্সবাজারে সাংবাদিকতাবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে ওয়েব পোর্টাল ভয়েস ম্যারিনার আয়োজনে ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিকতাবিষয়ক দিনব্যাপী কর্মশালা ১৭ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। ভয়েস ম্যারিনার স্টুডিওতে অনুষ্ঠিত কর্মশালায় টেলিভিশন সাংবাদিকতা, চিত্রগ্রহণসহ মৌলিক বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন এটিএন বাংলার চিত্রগ্রাহক মাহবুব আলম। উপস্থিত ছিলেন ভয়েস ম্যারিনার চেয়ারম্যান আবু মোর্শেদ চৌধুরী, প্রধান সমন্বয়ক দিলওয়ার চৌধুরী, প্রযোজক ও হেড অব নিউজ আবদুল্লাহ নয়ন প্রমুখ।—