কক্সবাজারে হোটেল সায়মন বিচ রিসোর্টের বর্ষপূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের হোটেল সায়মন বিচ রিসোর্টের দুই বছর পূর্তি অনুষ্ঠানে কেক কাটেন অতিথিরা
কক্সবাজারের হোটেল সায়মন বিচ রিসোর্টের দুই বছর পূর্তি অনুষ্ঠানে কেক কাটেন অতিথিরা

কক্সবাজারের হোটেল সায়মন বিচ রিসোর্টের দুই বছর পূর্তি অনুষ্ঠান ১৫ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি ছিলেন ডেনমার্কের রাষ্ট্রদূত মিকায়েল হেমনিতি উইন্টার, সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফেরিসেল ও নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন।

অনুষ্ঠানের শুরুতে তিন দেশের রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান। এরপর অতিথিদের সম্মানে সংগীতানুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্নেল (অব.) ফোরকান আহমদ, সায়মন বিচ রিসোর্টের মহাব্যবস্থাপক পুবুদু ফার্নান্দোসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি