কঙ্কাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর সীমান্ত এলাকা থেকে ১১টি খুলিসহ কঙ্কালের বিভিন্ন টুকরা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল শনিবার ভোর ছয়টার দিকে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ চর মাজারদিয়া পোস্টের একটি নিয়মিত টহল দল এই অভিযান চালায়। এর আগে গত ১৮ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গের দোতলার একটি কক্ষ থেকে ১৫টি কঙ্কাল উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় কঙ্কাল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মর্গের দুই ডোম রিপন কুমার (৫৫) ও নীরেন রবিদাসকে (৪২) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুই ডোম পুলিশকে বলেছিলেন, ভারত থেকে আসা খণ্ড খণ্ড কঙ্কাল জোড়া দিয়ে তাঁরা বিক্রি করেন।