কচুয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চাঁদপুরের কচুয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কচুয়া-গৌরীপুর সড়কের বায়েক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হোসাইন নগর গ্রামের আবুল হাশেমের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কচুয়া থেকে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশে রওনা হন শফিকুল। ঢাকায় যাওয়ার পথে কচুয়া-গৌরীপুর সড়কের বায়েক মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক শফিকুল নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকটি জব্দ করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁরা ট্রাকটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছেন। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে নিহত ব্যক্তি কী করেন বা কেন কচুয়ায় এসেছেন, তা পুলিশ জানতে পারেনি।