কপাল বেয়ে ঘাম ঝরে, ঘরে ওঠে চালডাল

অভাব-অনটন থাকলেও মোটামুটি ভালোই চলে যাচ্ছিল বন্দনাদের সংসার। হঠাৎ করেই করোনাকাল শুরু হয়। বদলে যায় চিরচেনা পরিবেশ। স্বামী-সন্তানসহ তিনি কর্মহীন হয়ে পড়েন। আয়হীন হওয়ায় লকডাউনের সময় পরিবার চালাতে বেগ পেতে হয়েছে। দু-দফা সরকারি বরাদ্দের ত্রাণ সহযোগিতা পেয়ে কিছুটা স্বস্তি আসে। কিন্তু তিন মাস আগে স্বামী গোবিন্দ দাশের গলার ক্যানসার ধরা পড়ে।

করোনায় পরিবারের আয়ের পথ সংকুচিত হয়েছে। জীবন টেনে নিতে ইট ভাঙার কাজে নেমেছেন বন্দনা রবি দাশ। ২৪ আগস্ট দুপুরে হবিগঞ্জ পৌর শহরের আনোয়ারপুর বাইপাস রোড এলাকায়ছবি: সুমনকুমার দাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চল্লিশোর্ধ্ব বন্দনা রবি দাশ। তাঁর এক জোড়া রোগা হাত একের পর এক ভেঙে চলেছে ইট। আশপাশে তাকানোরও যেন সময় নেই বিরামহীন বন্দনার। ইট ভেঙে যত বেশি খোয়া বানাতে পারবেন, তত বেশি তাঁর রুজি হবে। ঘরে ক্যানসারে আক্রান্ত স্বামী। তাই নিত্যপ্রয়োজনীয় চাল-ডালের সঙ্গে কিনতে হবে ওষুধও। মাথা নিচু করে হাতুড়ি পিটিয়ে একটানা ইট ভেঙে চলছিলেন। কপাল বেয়ে ঝরে পড়ছিল ঘাম।


রোববার দুপুরে মিনিট পনেরো ইট ভাঙার দৃশ্য দেখার পর বন্দনার কাছে যান এই প্রতিবেদক। বিষয়টি টের পেয়ে কিছুটা বিব্রত হন তিনি। কাঁচুমাচু হয়ে মৃদু কণ্ঠে আগমনের কারণ জানতে চাইলেন। সাংবাদিক পরিচয় পেয়ে ভাবলেশহীন কণ্ঠে বললেন, ‘অহ। আমি ভাবছিলাম ইট ভাঙাইতে আইছেন!’ কথা শেষে লাজুক হাসি। কথা শুরুর পর ধীরে ধীরে বন্দনার মুখভঙ্গি বদলে যায়। হাসির বদলে সেখানে ঠাঁই নেয় জীবনযাপনের অনিশ্চয়তা। কপাল কুঁচকে জমে চিন্তার রেখা।


বন্দনা জানান, তাঁদের বাসা হবিগঞ্জ পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের রাজনগর এলাকায়। স্বামী ও দুই ছেলেকে নিয়ে তাঁর সংসার। স্বামী গোবিন্দ রবি দাশ (৪৫) হবিগঞ্জ শহরে জুতা সেলাই ও রং করার কাজ করেন। বড় ছেলে খোকন রবি দাশ (২০) শহরের একটি সেলুনে এবং ছোট ছেলে দীপন রবি দাশ (১৫) তাঁর মতোই ইট ভাঙার কাজ করেন।

করোনাকাল শুরু হয়। বদলে যায় চিরচেনা পরিবেশ। স্বামী-সন্তানসহ কর্মহীন হয়ে পড়েন বন্দনা। পরিবার চালাতে বেগ পেতে হয়েছে। দু-দফা সরকারি বরাদ্দের ত্রাণ সহযোগিতা পেয়ে কিছুটা স্বস্তি আসে। কিন্তু তিন মাস আগে স্বামী গোবিন্দ দাশের গলার ক্যানসার ধরা পড়ে। এরপর শুরু হয় নতুন এক যুদ্ধ।

অভাব-অনটন থাকলেও মোটামুটি ভালোই চলে যাচ্ছিল বন্দনাদের সংসার। হঠাৎ করেই করোনাকাল শুরু হয়। বদলে যায় চিরচেনা পরিবেশ। স্বামী-সন্তানসহ তিনি কর্মহীন হয়ে পড়েন। আয়হীন হওয়ায় লকডাউনের সময় পরিবার চালাতে বেগ পেতে হয়েছে। দু-দফা সরকারি বরাদ্দের ত্রাণ সহযোগিতা পেয়ে কিছুটা স্বস্তি আসে। কিন্তু তিন মাস আগে স্বামী গোবিন্দ দাশের গলার ক্যানসার ধরা পড়ে। এরপর শুরু হয় নতুন এক যুদ্ধ। গত ঈদের আগে সীমিত পরিসরে সবকিছু চালু হলে তাঁরাও কাজে যোগ দেন। কিন্তু স্বামীর চিকিৎসার টাকা কীভাবে জোগাড় করবেন, এটা তাঁকে দিনরাত ভাবাচ্ছে।

বন্দনা বলেন, এক টিন ইটের খোয়া তৈরি করতে পারলে তিনি ২০ টাকা পান। সে হিসেবে ইট ভেঙে প্রতিদিন তাঁর ১০০-১৫০ টাকা আয় হয়। এর বাইরে দুই ছেলের আয় রয়েছে। তিনজনের এ আয়েই এখন সংসারের যাবতীয় খরচ ও স্বামীর চিকিৎসা চলছে। চিকিৎসা আর সংসারের খরচ চালাতে তাঁদের এখন হিমশিম খেতে হচ্ছে। কারণ, হঠাৎ করোনাভাইরাস আর স্বামীর ক্যানসার আক্রান্তের বিষয়টি তাঁর পরিবারের মেরুদণ্ড ভেঙে দিয়েছে।

আগের মতো আর মানুষজন রেস্তোরাঁয় আসেন না। তাই বেশির ভাগ সময় চেয়ারগুলো শূন্য থাকে। রোববার বিকেলে হবিগঞ্জ পুরাতন পৌরসভা রোড এলাকায়।
ছবি: প্রথম আলো

শান্তি নেই ব্যবসায়ীদের মনে
গতকাল রোববার সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত পৌর শহরের নানা পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়। তাঁরা জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সারা দেশের মতো হবিগঞ্জেও লকডাউন শুরু হয়। তখন জীবনযাত্রা কয়েক মাসের জন্য থমকে গিয়েছিল। বেচাকেনা না হওয়ায় স্থানীয় অর্থনীতিতে ধস নেমেছে। এখন দোকানপাট চালু হলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। আয়-রুজিতে প্রভাব পড়ায় ব্যবসায়ীদের মনে শান্তি নেই।

হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষে পড়ছেন মো. আবিদুর রহমান। গত জানুয়ারি মাসে শহরের পুরাতন হাসপাতাল রোড এলাকায় ‘দি ইভেন্টরস’ নামে তিনি একটি ক্যাটারিং ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চালু করেন। আবিদুর জানান, প্রতিষ্ঠানটি চালুর পর বিয়েসহ সরকারি-বেসরকারি বেশ কিছু অনুষ্ঠান ব্যবস্থাপনার কাজ পান তিনি। কিন্তু প্রতিষ্ঠান চালুর আড়াই মাস পরই করোনাকাল শুরু হয়। থমকে যায় তাঁর ব্যবসায়িক কার্যক্রম। সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে সামাজিক, পারিবারিক ও সরকারি অনুষ্ঠানাদি বন্ধ থাকায় তাঁর ব্যবসা এখন অনেকটা লাটে উঠেছে।


পৌর শহরের পানসী রেস্তোরাঁর খাবার পরিবেশনকারী মো. শাহেদ আলী ভূঁইয়া জানিয়েছেন, দীর্ঘদিন তাঁদের রেস্তোরাঁ বন্ধ ছিল। আগে গড়ে যেখানে হাজারো মানুষ খেতে আসতেন, এখন তা অর্ধেকে নেমে এসেছে। খরচ কমাতে মালিকপক্ষ ২৬ জন কর্মী থেকে ৪ জনকে চাকরিচ্যুত করেছেন। করোনাকালের আগে তিনি গ্রাহকদের কাছ থেকে প্রতিদিন ৩০০-৪০০ টাকা বকশিশ পেতেন। এখন সেটা ১০০-১৫০ টাকায় নেমেছে।

দোকানপাটে ক্রেতা নেই বললে চলে। কর্মচারীদের বেশির ভাগ সময় কাটে গল্পগুজব করে। রোববার রাতে হবিগঞ্জ পৌর শহরের চৌধুরী বাজার এলাকায়।
ছবি: প্রথম আলো

শহরের বড় কয়েকটি পোশাকের দোকানের মধ্যে চৌধুরী বাজার এলাকার মধুমিতা ক্লথ স্টোর একটি। পরিচালক মৃদুল কুমার দাশ জানালেন, আগের তুলনায় মোট বেচাকেনা ৩০ শতাংশে নেমে এসেছে। লকডাউনের সময় দোকান বন্ধ ছিল। এখন দোকান চালু থাকলেও ক্রেতারা আসছেন না। শহরের কিছু কিছু ক্রেতা এলেও গ্রামের ক্রেতারা একেবারেই আসছেন না। এ অবস্থায় জমানো টাকা থেকে দোকানের ১২ জন কর্মকর্তা-কর্মচারীকে বেতন দিতে হচ্ছে।


বৃন্দাবন কলেজ রোডে ঢাকা ফুচকা অ্যান্ড ফাস্টফুড হাউজের অবস্থান। এর স্বত্বাধিকারী হাবিবুর রহমান জানান, আড়াই বছর আগে দোকানটি চালু করেছেন। চালুর পর থেকেই তাঁর প্রতিষ্ঠানটি জনপ্রিয়তা পেয়ে জমজমাট হয়ে উঠেছিল। প্রতিদিন তাঁর আয় হতো গড়ে ১০ হাজার টাকা। এখন সেটা ৪-৫ হাজার টাকায় নেমে এসেছে।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাত হচ্ছে ব্যবসা। বিশেষত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা এ ধাক্কা ঠিকমতো কাটিয়ে উঠতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।
মোতাচ্ছিরুল ইসলাম, সভাপতি, হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি


হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি সূত্র জানিয়েছে, শহরে আড়াই হাজারেরও বেশি দোকানপাট রয়েছে। কমপক্ষে ১০-১২ কোটি টাকা প্রতিদিন লেনদেন হতো। করোনার পর তা ৫-৬ কোটি টাকায় নেমে এসেছে।


হবিগঞ্জ চেম্বারের সভাপতি মো. মোতাচ্ছিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাত হচ্ছে ব্যবসা। বিশেষত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা এ ধাক্কা ঠিকমতো কাটিয়ে উঠতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকানগুলোতে কিছুটা বেচাকেনা হচ্ছে, অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের অবস্থা একেবারেই নাজুক। দোকানপাট চালু হলেও ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা চলছে। কবে যে স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, তা ভেবে ব্যবসায়ীরা কূলকিনারা পাচ্ছেন না।