কবি খুরশীদ আনোয়ারকে নিয়ে নিষ্কৃতির আয়োজন

কবি খুরশীদ আনোয়ারের জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে নিষ্কৃতি সংস্থার উদ্যোগে ২ ডিসেম্বর সকালে কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য দেন নিষ্কৃতি হেলথ প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর রেণুকা আলম। শুভেচ্ছা বক্তব্য দেন নিষ্কৃতি সংস্থার সভাপতি মো. গোলাম কিবরিয়া, আনোয়ার উল করিম, এস এম বদিউল আলম, জাফর আহমেদ, দেবাশীষ কান্তি বিশ্বাস ও শেখ সেরজিনা আনোয়ার।
কবি মনিরুল মুনিরের সঞ্চালনায় কবিকে নিবেদিত কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন সাথী দাশ, শাহ আলম নিপু, খালেদ হামিদী, মানজুর মুহাম্মদ, রিজোয়ান মাহমুদ, কামরুল হাসান বাদল, অরুণ সেন, রাশেদ রউফ, নাজিমুদ্দীন শ্যামল, বিজন মজুমদার, উপল বড়ুয়া, মোজাম্মেল মাহমুদ, আশীষ সেন ও এস এম বদিউল আলম। কবির কবিতা পড়েন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, মো. মুজাহিদুল ইসলাম, মো. মাহবুবুল ইসলাম। কবি খুরশীদ আনোয়ার ২ ডিসেম্বর ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।