কবি নজরুলের প্রয়াণদিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণদিবস উপলক্ষে রংপুরে গতকাল শনিবার সাহিত্য-সংস্কৃতি পরিষদের আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিকেলে টাউন হল চত্বরে সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনের মাঠে আলোচনা সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহ আলম। প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ আলীম উদ্দীন। আলোচনা করেন রংপুর বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, সাহিত্যিক আবু বক্কর সিদ্দিক, মফিজুল ইসলাম, সাত্ত্বিক শাহ আল মারুফ, আনোয়ারুল ইসলাম প্রমুখ।