কবিগানের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপূজা উপলক্ষে প্রতিবছর ভোলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মহাজনবাড়িতে বসে কবিগানের আসর। ২৫১ বছর ধরে এখানে আয়োজনটি হয়ে আসছে। গত বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল এই ঐতিহ্যবাহী কবিগানের আসর। এ বছর বরিশালের আতপাড় এলাকার গৌতম সরকার ও গোপালগঞ্জ কোটালীপাড়ার শরৎচন্দ্র সরকারের দল অংশ নেয়। অনুষ্ঠান ঘিরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মিলনমেলা বসেছিল। দুদিনের এ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম, বাপ্তা ইউপির চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইয়ানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।