কমলগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের এক মেয়েশিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কমলগঞ্জ পৌর এলাকার উত্তর আলেপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই শিশুর নাম হাবিবা। সে আলেপুর এলাকার হালিম মিয়ার মেয়ে।
মেয়েটির বাবা হালিম মিয়া বলেন, পরিবারের সবার অগোচরে তার মেয়ে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে কয়েক ঘণ্টা পর তাকে পুকুরে ভেসে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সৌমিত্র সিংহ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।