প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকায় খেলাঘর আসরের ১৯ সদস্যবিশিষ্ট একটি শাখা কমিটি গঠন করা হয়েছে। সুরমা খেলাঘর আসর নামের ওই কমিটির সভাপতি হলেন দীপশিখা দাশ, সাধারণ সম্পাদক হুমায়রা জাহান। গতকাল শনিবার ওই কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের জন্য আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ খেলাঘর আসরের সংগঠক এনাম আহমেদ। সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বিজন সেন রায়।