কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেঙ্গারচর পৌর মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটায় ছেঙ্গারচর মডেল উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে ওই কমিটি ঘোষণা করেন স্থানীয় সাংসদ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এতে মিল্লাতুননেছা সভাপতি ও শিউলী আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ছেঙ্গারচর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তৃতা করেন ত্রাণমন্ত্রীর স্ত্রী পারভিন চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ নেতা দিপু চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী প্রমুখ। পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।