করোনা সন্দেহে শ্রীমঙ্গলে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে এক ব্যক্তি মারা গেছেন। তাঁর হাত–পা ফুলে গিয়েছিল। কিছুদিন আগে তাঁর কাশি ও শ্বাসকষ্ট হয়েছিল। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা জানতে তাঁর নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গত শুক্রবার রাতে শহরতলিতে তাঁর এক আত্মীয়ের বাসায় তিনি মারা যান। তাঁর বাড়ি এই উপজেলাতেই।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, কিছুদিন আগে ওই ব্যক্তি কাশি ও শ্বাসকষ্টের চিকিৎসা করিয়েছেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। তাঁর হাত–পা ফুলে গিয়েছিল। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা জানতে তাঁর নমুনা সংগ্রহ করে মৌলভীবাজার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। সেখান থেকে নমুনা পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হবে। আপাদত তাঁর পরিবারের সবাইকে বাসায় থাকতে বলা হয়েছে।