করোনার আরও দেড় লাখ টিকা চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার টিকা
ফাইল ছবি: রয়টার্স

করোনাভাইরাসের টিকার আরও ১ লাখ ৫৩ হাজার ৮০০ ডোজ চট্টগ্রামে পৌঁছেছে। আজ শনিবার সকাল ছয়টায় ফ্রিজার ভ্যানযোগে সিভিল সার্জন কার্যালয়ে এসব টিকা পৌঁছায়।

চট্টগ্রামে পৌঁছানো টিকার মধ্যে রয়েছে সিনোফার্মার ১ লাখ ২৩ হাজার ২০০ ডোজ এবং মডার্নার ৩০ হাজার ৬০০ ডোজ। টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সংরক্ষণাগারে রাখা হয়েছে। আজ যখন টিকা পৌঁছায়, তখন সেখানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি, চিকিৎসক নওশাদ খান, স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া ও ইপিআই কর্মকর্তা হামিদুল হক।

স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, সিনোফার্মের টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ এসেছে। আর মডার্নার টিকার দ্বিতীয় ডোজ হয়েছে।

চট্টগ্রাম নগরের ১১টি টিকাকেন্দ্র এবং ১৪ উপজেলায় এখন সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। যাঁরা টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাঁদের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। এ ছাড়া অ্যাস্ট্রেজেনেকার ও মডার্নার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। এর আগে চট্টগ্রামে অ্যাস্ট্রেজেনাকার প্রায় ৯ লাখ ১০ হাজার টিকা আসে। মডার্নার আসে প্রায় ৩ লাখ ৮৬ হাজার ৮৮০ ডোজ। ৬ লাখ ১০ হাজার ৪০০ ডোজ টিকা আসে সিনোফার্মের।