করোনার উপসর্গ নিয়ে ভর্তির তিন ঘণ্টা পর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির তিন ঘণ্টা পর মারা যান নূরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তি। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে তিনি মারা যান।  


তিনি সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার বাসিন্দা।


সাতক্ষীরা মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৮৮ জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে মৃত্যুর পর নমুনা পরীক্ষায় ১৬ জনের পজিটিভ এসেছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মানস মণ্ডল জানান, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি ও গায়ে ব্যথা নিয়ে নূরুল ইসলামকে তাঁর স্বজনেরা দুপুর ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। তাঁকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা শুরু করা হয়। বেলা তিনটার দিকে তিনি মারা যান। তিনি করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত ছিলেন কি না, তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, স্বাস্থ্যবিধি মেনে ওই ব্যক্তিকে দাফন করতে স্বজনদের বলা হয়েছে। তাঁর বাড়ি লকডাউনের জন্য স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে।