করোনার ভয়ে লাশের কাছে যাচ্ছে না কেউ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় যাত্রীছাউনিতে এক অজ্ঞাত নারী (৬২) মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে লাশের কাছে কেউ যাচ্ছে না।
বসন্তপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান এস্কেন্দার আলী খান বলেন, চার-পাঁচ দিন আগে যাত্রীছাউনিতে আসেন ওই নারী। সারা দিন সেখানেই থাকতেন। মাঝেমধ্যে খিস্তিখেউড় করতেন। দোকান বা যাত্রীরা কেউ বিস্কুট বা পাউরুটি দিলে খেতেন।
আজ বিকেলের কোনো এক সময় তিনি মারা গেছেন। পাশের দোকানদার ফোন করে তাঁকে বিষয়টি জানান। তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছেন। পাশাপাশি একজন গ্রাম পুলিশ নিয়ে লাশ পাহারা দিচ্ছেন। স্থানীয়দের ধারণা, ওই নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই লাশের পাশে কেউ আসছে না।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার বলেন, পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।