করোনায় চট্টগ্রামে আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিআইটিআইডির আইসোলেশন ওয়ার্ডে করোনায় আক্রান্ত আরও একজন রোগী মারা গেছেন। ৬৫ বছর বয়স্ক নগরের সরাইপাড়ার এই ব্যক্তি আজ শুক্রবার সকালে মৃত্যুবরণ করেন।

এ নিয়ে চট্টগ্রামে মোট পাঁচজনের মৃত্যু হলো। বিআইটিআইডির পরিচালক অধ্যাপক এম এ হাসান চৌধুরী মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

জানা গেছে, ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। গতকাল বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। আজ সকালে মারা যান তিনি।