রংপুরে করোনায় শিক্ষাবিদ মলয় কিশোরের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে শিক্ষাবিদ অধ্যাপক মলয় কিশোর ভট্টাচার্যের (৭৫) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত একটার দিকে রংপুর কোভিড হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, তিন সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রংপুর নগরের গুপ্তপাড়ার বাসিন্দা ছিলেন মলয় কিশোর ভট্টাচার্য। তিনি উদীচী শিল্পীগোষ্ঠী রংপুর জেলা সংসদের সভাপতি ও কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক ছিলেন। এ ছাড়া সচেতন নাগরিক কমিটির সভাপতিসহ রংপুরের বিশিষ্টজন ছিলেন তিনি।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রংপুর কোভিড হাসপাতালের তত্ত্বাবধায়ক নূরুন নবী বলেন, মলয় কিশোর ভট্টাচার্যের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ছিল। সেই সঙ্গে কিডনিতেও ইনফেকশন ছিল। ৭ নভেম্বর কোভিড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।