কর্মবিরতির হুঁশিয়ারি বরিশাল জেলা ট্রাক মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল জেলার মানচিত্র

সারা দেশে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছে বরিশাল জেলা ট্রাক মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। অগ্রিম আয়কর বাতিল, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাসহ ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনটির নেতারা আজ বুধবার এই হুঁশিয়ারি দেন।

আজ দুপুর ১২টায় বরিশাল নগরের গড়িয়ার পাড় এলাকায় কর্মবিরতি পূর্বপ্রস্তুতিমূলক সমাবেশে সংগঠনের নেতারা বলেন, চলতি মাসের ২০ সেপ্টেম্বরের মধ্যে দাবি না মানলে সারা দেশে ২১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৭২ ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মোল্লা। এতে বক্তৃতা করেন বরিশাল বিভাগীয় ট্যাংক-লরি মালিক সমিতির সভাপতি আনোয়ার শিকদার, কাভার্ড ভ্যান–ট্রাক পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব, ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ওয়াজি উল্লাহ্, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ইউনুস ব্যাপারী, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুস সালাম প্রমুখ।

বক্তারা বলেন, দেশের সড়ক পরিবহন শিল্পে পণ্য পরিবহন খাতে অন্যায়–অবিচারের শিকার মালিক শ্রমিকদের জীবন–জীবিকা। এ জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে তাঁরা ১৫ দফা দাবি পেশ করেছেন। এই দাবি কার্যকর করতে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। দাবি না মানলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।