কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার গুণগত মান উন্নয়নবিষয়ক কর্মশালা হয়েছে। গতকাল শনিবার বিকেলে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে ওই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য। তিনি কর্মশালাও পরিচালনা করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ নজরুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি লায়ন নজরুল ইসলাম ও সৈয়দপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন। কর্মশালায় সৈয়দপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ শিক্ষক অংশ নেন।