প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বার কাউন্সিল থেকে পাস করা খুলনা অঞ্চলের নবীন আইনজীবীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল খুলনা নগরের সিএসএস আভা সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার। বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান কাজী মো. নজিবুল্লাহ হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বার কাউন্সিলের হাউস কমিটির চেয়ারম্যান পারভেজ আলম খান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর ও পাইকগাছা আইনজীবী সমিতির তিন শতাধিক নবীন আইনজীবী প্রশিক্ষণে অংশ নেন।