প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া ইউনিয়নের দইখাওয়া আদর্শ কলেজে বাংলা বিভাগের আয়োজনে গতকাল শনিবার শিক্ষকদের পাঠদানবিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক ছিলেন রংপুরের কাউনিয়া কলেজের বাংলা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক শাশ্বত ভট্টাচার্য। কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেনসহ সব শিক্ষক এতে অংশ নেন। অধ্যক্ষ বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে এ কর্মশালা।