কলেজ পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাস ভবনটি পরিদর্শন করেছেন জেলার অধ্যক্ষ পরিষদের সদস্যরা। গতকাল শনিবার জেলার ৫১টি কলেজের অধ্যক্ষ এখানে আসেন। এ উপলক্ষে কলেজে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইল জেলা অধ্যক্ষ পরিষদের সাধারণ সম্পাদক কালিহাতী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও পরিদর্শন দলের নেতা আবদুর রহিম বলেন, ‘কলেজের অবকাঠামো, পড়াশোনার পরিবেশ, বিশাল ছাত্রীনিবাস, মেধাভিত্তিক ছাত্রী সংসদ, শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়ন—সবকিছুই আমাদের মুগ্ধ করেছে।’