কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

জামালপুর সদর উপজেলায় বিয়ের কথা বলে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। আজ সোমবার ভোর রাতে উপজেলার শ্রীচন্দ্র গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ।

আটক ওই যুবকের নাম ফয়সাল মিয়া (২৬)। তিনি শ্রীচন্দ্র গ্রামের বাসিন্দা ও অটোরিকশাচালক। গত শনিবার রাতে ওই ছাত্রীকে নির্জন একটি মাছের খামারে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগে বলা হয়।

পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, দুই বছর ধরে কলেজছাত্রীর সঙ্গে ফয়সাল মিয়ার সম্পর্ক চলছিল। শনিবার সকালে তরুণীকে বিয়ের কথা বলে নির্জন একটি মাছের খামারে নিয়ে ধর্ষণ করেন ফয়সাল। এতে ওই তরুণী অসুস্থ হয়ে পড়েন। আজ ভোরে ভারুয়াখালী এলাকায় তরুণীকে ফেলে চলে যান তিনি। পরে স্থানীয় লোকজন ওই তরুণীকে তাঁর বাড়িতে পৌঁছে দেন। বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ফয়সালকে আটক করে পুলিশ।

জামালপুর সদর উপজেলার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ টিপু সুলতান মুঠোফোনে বলেন, ধর্ষণের অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে। ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।