কসবায় 'বন্দুকযুদ্ধে' একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত সোমবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রহিজ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। রহিজ মিয়া আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত সওদাগর ফকিরের ছেলে।
কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিনের ভাষ্য অনুযায়ী, গত সোমবার বিকেলে ৩০০ ইয়াবা বড়িসহ রহিজ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে তাঁকে নিয়ে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকায় মাদক উদ্ধারে যায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে রহিজ মিয়ার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।