কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা, অভিযোগ ধর্ষণের
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হকের বিরুদ্ধে বরিশালের আদালতে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন এক তরুণী। বরিশাল জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আজ মঙ্গলবার দুপুরে মামলাটি করা হয়।
মামলা করার পর ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ শুনানি শেষে আগামী ৪ অক্টোবর মামলাটির পরবর্তী তারিখ ধার্য করেছেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে অভিযোগটি অনুসন্ধান করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।ফয়জুল হক, সরকারি কৌঁসুলি (পিপি)
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফয়জুল হক মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে বলেন, মামলা করার পর ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ শুনানি শেষে আগামী ৪ অক্টোবর মামলাটির পরবর্তী তারিখ ধার্য করেছেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে অভিযোগটি অনুসন্ধান করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মামলায় এমদাদুলকে সহযোগিতার অভিযোগে ওই উপজেলার জাঙ্গালিয়া এলাকার মিঠু সিকদারকেও আসামি করা হয়েছে।
মামলার বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি একটা মিটিংয়ে আছি। ১০ মিনিট পর ফোন করছি।’ এরপর আর তিনি ফোন ধরেননি। তবে তিনি সাংবাদিকদের বলেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে এ ধরনের মামলা করা হয়েছে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আইনি প্রক্রিয়ায় লড়াই করবেন তিনি।
বাদী কাঁঠালিয়া উপজেলার আমুয়া এলাকার ওই তরুণী (২২) মামলার আরজিতে অভিযোগ করেছেন, চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলা চেয়ারম্যান এমদাদুল তাঁকে ধর্ষণ করেছেন।
বাদী অভিযোগ করেন, তিনি ২০১৭ সালে এইচএসসি পাস করার পর কাঁঠালিয়া উপজেলা পরিষদের তৎকালীন ভাইস চেয়ারম্যান এমদাদুল হকের কাছে চাকরির জন্য যান। তখন এমদাদুল হক তাঁকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রথমে প্রেম এবং পরে বিয়ের প্রস্তাব দেন। পরবর্তীকালে কাগজে স্বাক্ষর নিয়ে বিয়ে হয়েছে দাবি করে বরিশাল নগরের আগরপুর রোডের একটি ভাড়া বাসায় নিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করেন।
মামলার আরজিতে বাদী আরও অভিযোগ করেন, তিনি ২০১৭ সালে এইচএসসি পাস করার পর কাঁঠালিয়া উপজেলা পরিষদের তৎকালীন ভাইস চেয়ারম্যান এমদাদুল হকের কাছে চাকরির জন্য যান। তখন এমদাদুল হক তাঁকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রথমে প্রেম এবং পরে বিয়ের প্রস্তাব দেন। পরবর্তীকালে কাগজে স্বাক্ষর নিয়ে বিয়ে হয়েছে দাবি করে বরিশাল নগরের আগরপুর রোডের একটি ভাড়া বাসায় নিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। সম্প্রতি তাঁকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন চেয়ারম্যান এমদাদুল হক। এর পরিপ্রেক্ষিতে বাদী আদালতের শরণাপন্ন হয়েছেন।