কাউখালীতে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলার আইরন গ্রামে আজ সোমবার সকালে পানিতে ডুবে তাসমিয়া শুভা (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে আইরন গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুজাহিদুল সেলিমের ছোট মেয়ে। তাসমিয়া স্থানীয় এস বি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।


পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে তাসমিয়া পাশের বাড়ির নলকূপ থেকে পানি আনতে যায়। তখন একটি সাঁকো পার হওয়ার সময় সে ডোবায় পড়ে যায়। বাড়ির লোকজন তাসমিয়াকে ডোবা থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাসমিয়ার বাবা মুজাহিদুল সেলিম জানান, তার মৃগী রোগ ছিল। তাই পানিতে পড়ে উঠতে না পেরে সে ডুবে মারা যায়।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, তাসমিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।