কাকাতুয়া উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার বারোপোতা গ্রামের জঙ্গলের ভেতর থেকে গত শনিবার খাঁচায় বন্দী অবস্থায় ১০টি কাকাতুয়া উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৩ ব্যাটালিয়নের সদস্যরা। বিজিবির ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুর রহিম বলেন, ভারতে পাচারের জন্য বারোপোতা গ্রামের এক জঙ্গলের ভেতরে দোতলার একটি খাঁচায় পাখিগুলো লুকিয়ে রাখা ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। পরে পাখিগুলো বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তর খুলনার কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।