প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা বোর্ডগুলো অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানে কাগজবিহীন ফল পাঠানো শুরু করেছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার (এইচএসসি) পূর্ণাঙ্গ ফল নিজস্ব ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও তা ই-মেইলের মাধ্যমে পাঠিয়েছে। অন্য বোর্ডগুলো পুরোপুরিভাবে না হলেও কাগজবিহীন ফল প্রকাশের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। এর আগে কাগজে ছাপা ফলাফলের অনুলিপি শিক্ষা বোর্ড থেকে কলেজে পাঠানো হতো। এতে বাড়তি সময় ও নানা জটিলতা দেখা দিত। গতকাল বুধবার প্রকাশ হওয়া এইচএসসির ফল ওয়েবসাইট ছাড়াও মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে প্রকাশ করা হয়।
নিজস্ব প্রতিবেদক