কাজ শেষে বাড়ি ফেরার পথে তিন সহকর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা।
প্রতীকী ছবি

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছার হরিণাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন মুক্তাগাছা উপজেলার চারিপাড়া গ্রামের সেলিম মিয়া (২১), সবুজ মিয়া (২০) ও অন্তর মিয়া (১৯)।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আকন্দ বলেন, নিহত তিনজনই স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মতো কাজ শেষে একসঙ্গে বাড়ি ফিরছিলেন তাঁরা। মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে হরিণাতলা এলাকায় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত হন দুজন। তাঁদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে পাঠাতে বলেন। সেখানে তৃতীয়জনের মৃত্যু হয়। ট্রাকটি চালকসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।