কাজের মান ভালো না হলে বিল হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বর্ষাকালে বাঁধ নির্মাণের কাজ করলে মানুষ ও সরকার উভয়েই ক্ষতিগ্রস্ত হয়। কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়। তাই কাজ করা হবে শুকনো মৌসুমে। সেই অনুযায়ী ১ নভেম্বর ভোলার মাটি ও ব্লক বাঁধ নির্মাণের কার্যাদেশ দেওয়া হবে। ভোলার মনপুরা ও চরফ্যাশন উপজেলার অস্বাভাবিক জোয়ারে প্লাবিত ও দুর্গত এলাকা পরিদর্শনকালে গতকাল মঙ্গলবার তিনি এসব কথা বলেন।
বাঁধ নির্মাণকাজে অনিয়মের ইঙ্গিত দিয়ে ঠিকাদারদের উদ্দেশে বলেন, ‘২০ ভাগ কমিশনে টেন্ডার দিয়ে কাজ নেবেন না। কাজের মান ভালো না হলে কাউকে বিল দেওয়া হবে না।’