কাঠ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে চোরাকারবারিদের কাছ থেকে কাঠ জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গতকাল শনিবার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া নদীসংলগ্ন নাপিতখালী এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয়। কোস্টগার্ড, আংটিহারার পেটি অফিসার আবুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোলপেটুয়া নদীর নাপিতখালী এলাকায় ডুবিয়ে রাখা ২০ ঘনফুট গেওয়া ও ১৬ ঘনফুট বাইন কাঠ উদ্ধার করা হয়। পরে এগুলো সাতক্ষীরা রেঞ্জের কাঠেরস্বর বন কার্যালয়ে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কেউ আটক হয়নি।