কাপাসিয়ায় এক কারখানার ৭ জন করোনায় আক্রান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আজ রোববার একটি কারখানায় আরও ছয় শ্রমিকের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর আগে কারখানার এক শ্রমিক এই ভাইরাসে আক্রান্ত হন। কারখানাটির ভেতরেই আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সালাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আবদুস সালাম জানান, গত শুক্রবার ওই কারখানার এক শ্রমিকের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর কারখানাটি লকডাউন করা হয়। গতকাল শনিবার কারখানার ৭৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ রোববার বিকেলে তাঁদের মধ্যে ছয়জনের ফল পজিটিভ আসে। ওই কারখানার আরও ৩৫ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।