কাপ্তাই হ্রদ থেকে আদিবাসী নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে বিশাখা চাকমা (৩০) নামে এক আদিবাসী কর্মজীবী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাঙামাটি পর্যটন মোটেলসংলগ্ন দেওয়ানপাড়ার পাশের কাপ্তাই হ্রদ থেকে বিশাখা চাকমার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিশাখা চাকমা রাঙামাটি মাঝেরবস্তির আদিবাসী বস্ত্র বিক্রয়কেন্দ্রের ‘তন্তুজ’ নামের একটি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী ছিলেন। বিশাখা বিবাহিত এবং এক সন্তানের জননী।