প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে গতকাল শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা। আগামীকাল সোমবার চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, রানীশংকৈল থানার ওসি রেজাউল করিম, ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান প্রমুখ বক্তব্য দেন। ঠাকুরগাঁও প্রতিনিধি