কারখানা নদীতে ধরা পড়ল ১৭ কেজির বাগাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৭ কেজি ওজনের বাগাড়টি ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়। আজ শনিবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে
ছবি: প্রথম আলো

পটুয়াখালীর বাউফলে এক জেলের জালে ১৭ কেজি ওজনের একটি বাগাড় ধরা পড়েছে। আজ শনিবার সকালে উপজেলা-সংলগ্ন কারখানা নদী থেকে মাছটি ধরা হয়।

স্থানীয় মো. রফিক (৩২) নামের এক জেলের জালে মাছটি ধরা পড়েছে। তিনি উপজেলার কাছিপাড়া বাজারে বিক্রির জন্য মাছটি নিয়ে আসেন।

রফিক বলেন, শনিবার সকালে ১৭ কেজি ওজনের বাগাড় মাছটি তাঁর জালে ধরা পড়ে। পরে তিনি বিক্রির জন্য কাছিপাড়া বাজারে নিয়ে যান। দাম কম বলায় উপজেলার কালাইয়া বন্দরের মাছ বাজারে নিয়ে যান। সেখানে ১ হাজার ২০০ টাকা কেজি দরে ১৮ হাজার ৯০৪ টাকায় মাছটি বিক্রি করেন।