কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণায় শ্রমিক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন মাঝিরঘাট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভ্যালিয়েন্ট গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। ঝুঁকিপূর্ণ কারখানা বন্ধ করার ঘোষণা দিলে গতকাল বুধবার সকাল নয়টার দিকে তাঁরা সড়ক অবরোধ করেন।
চট্টগ্রাম শিল্প পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আরিফুর রহমান জানান, তিনটি ভবনে ভ্যালিয়েন্ট গার্মেন্টস রয়েছে। এখানে প্রায় ৯০০ শ্রমিক কাজ করেন। সম্প্রতি ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ২০ জুলাইয়ের মধ্যে কারখানা স্থানান্তরের নির্দেশ দেয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত ক্রেতাদের জোট।
জানা গেছে, নির্দেশনা অনুযায়ী ১৮ জুলাই থেকে কারখানাগুলো বন্ধ করে দেয় মালিকপক্ষ। গতকাল সকালে শ্রমিকদের কয়েকটি সংগঠন প্রতিষ্ঠানের সামনে সড়ক বন্ধ করে দিয়ে এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে।
আরিফুর রহমান জানান, শ্রমিকদের গ্রুপের অন্য গার্মেন্টসে কাজ করতে বলা হয়। এ ছাড়া কেউ যদি কাজ করতে না চান, তবে শ্রমনীতি অনুসারে মজুরি দেওয়া হবে বলে ঘোষণা দেয় মালিকপক্ষ।