প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের সদর উপজেলার লতিবাবাদ এলাকায় জাকের তুলা রিপেয়ারিং ফ্যাক্টরি নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘর, ফ্যাক্টরির মেশিন, প্রক্রিয়াজাতকৃত তুলা এবং গুদামে রক্ষিত ঝুট ও অন্য মালামাল পুড়ে যায়। এতে অন্তত ৬০ লাখ টাকার ক্ষতি হয় বলে কারখানার মালিক আনিস মিয়া দাবি করেন।