কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী উপজেলায় ছয় জুয়াড়িকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাতে আমতলী থানার পুলিশ উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের বশির মিয়ার ঘরে জুয়া খেলার সময় একই এলাকার মো. কাওছার (৪০), মনির (৪১), হারুন গাজী (২৯), বশির মিয়া (৩০), আল আমিন গাজী (২৬) ও জাফর ফকিরকে আটক করে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে গতকাল বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেন।