কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথা উপজেলায় দাঙ্গা-হাঙ্গামায় উসকানি দেওয়ার অভিযোগে নান্নু মোল্লা (৩৮) ও বাবুল ফকির (৩৫) নামের দুই ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নান্নু ও বাবুল উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার দুপুরে সালথা উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের দণ্ড দেন সালথার ইউএনও বিশ্বাস রাসেল হোসেন। ইউএনও জানান, দণ্ডপ্রাপ্তরা এলাকার গ্রাম্য দলাদলির ঘটনাকে উসকে দিয়ে দাঙ্গা-হাঙ্গামা বাধানোর চেষ্টা করেছিলেন। সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেন জানান, তাঁদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। ফরিদপুর অফিস