কারেন্ট জাল ও জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলাসংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২০ মণ জাটকা জব্দ করা হয়েছে। কোস্টগার্ডের দক্ষিণ জোনের কর্মকর্তা মো. মঞ্জুরুল করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে জালগুলো কালাইয়া লঞ্চঘাট এলাকায় এনে পুড়িয়ে ফেলা হয়। জাটকাগুলো দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহাবুব আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।