কাল থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছুটি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কাল মঙ্গলবার থেকে ১৬ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। শবে কদর, জুমাতুল বিদা, মে দিবস, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশ ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে একসঙ্গে এসব ছুটি দেওয়া হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন। ১৭ মে থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হবে। তবে ১৫ মে থেকে বিশ্ববিদ্যালয়ের দপ্তর খুলবে।
জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী বলেন, ছুটি শেষে ১৫ মে থেকে যথারীতি অফিসসমূহ খুলবে। ১৭ মে থেকে ক্লাস ও পরীক্ষা চলবে। এবার বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ১৫ মের পরিবর্তে ১৬ মে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশীদের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।