কালিয়াকৈরে ট্রাকের চাপায় পথচারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার খাড়াজোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শহীদুল হোসেন (৪৫)। তিনি উপজেলার হরতকীতলা গ্রামের জলিলুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, শহিদুল উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে রাস্তা পার হওয়ার সময় টাঙ্গাইলগামী একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। পরে পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন।