কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দুলাভাই-শ্যালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেন দুর্ঘটনা
প্রতীকী

টাঙ্গাইলে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে দুলাভাই-শ্যালক নিহত হয়েছেন। শনিবার (২২ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে কালিহাতী উপজেলার হাতিয়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উপজেলার সাতুটিয়া গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪৫) এবং একই গ্রামের হারুন অর রশীদের ছেলে মাসুম মিয়া (৩০)।

স্থানীয় ব্যক্তিরা জানান, মোতালেব তাঁর শ্যালক মাসুমকে নিয়ে মোটরসাইকেলে করে হাতিয়া গ্রামে একটি বিয়ের দাওয়াতে যান। রাতে তাঁরা মোটরসাইকেলে করে বাড়িতে ফেরার সময় হাতিয়া রেলক্রসিংয়ে পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজনেরা এসে মরদেহ নিয়ে যান।