কালিয়াকৈরে তেলবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে তেলবাহী ট্রাকের চাপায় মাসুদ রানা (৪৫) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা সাভারের আশুলিয়া থানার কবিরপুর এলাকার বাহাউদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, কবিরপুরের নিজ বাসা থেকে মাসুদ রানা শুক্রবার সকাল ১০টার দিকে কালিয়াকৈর বাজারের উদ্দেশে বের হয়ে যান। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার ও তেলবাহী ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।

সালনা (কোনাবাড়ি) হাইওয়ের পুলিশের উপপরিদর্শক (এসআই) খাইরুল বাশার জানান, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।