কাশিমপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার
ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম মাহবুবুর রহমান (৭০)। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার রাইনহাটি এলাকার বাসিন্দা।

জেল সুপার শফিকুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন মাহবুবুর রহমান। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর মাহবুবুর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আইনি প্রক্রিয়া শেষে লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কারাগার সূত্র জানায়, মাহবুবুর রহমানের কয়েদি নম্বর ছিল ৪৪১২/এ। দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকেই তিনি এই কারাগারে বন্দী ছিলেন।